ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে ৬ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছয় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ২২ লাখ টাকা জরিমানা ও ভাটার কিলিন ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার ভূমি, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ইট পোড়ানার অনুমতি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি ব্যবহারের অনুমতি না থাকায় উপজেলার ধলাপাড়া এলাকায় ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভাই ভাই ইটভাটাকে ৭ লাখ, যমুনা ভাটাকে চার লাখ, বংশাই ভাটাকে দুই লাখ, আকাশ ভাটাকে তিন লাখ, সোনার বাংলা ভটায় দুই লাখ ও তিতাস ভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়। ছয় ভাটায় মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ইটভাটাগুলোকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভাটার কিলিন ভাঙচুর করা হয়। পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিস।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, অবৈধ ইটভাটায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘাটাইলে ৬ ইটের ভাটায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা ও ভাঙচুর করা হয়েছে।

এম.কন্ঠ/০৫ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন