ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও কোনাবাড়ী বাজারের বাসিন্দা আলহাজ্ব মোহাম্মদ মাজহারুল হক (৫৮) ইন্তেকাল করেছেন।

দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পিতা মৃত সামছুর হক (মেম্বার)। তাঁদের বাড়ি গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানী মধ্যপাড়া গ্রামে। বাবা-মায়ের সন্তানদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ মাগরিব দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আভূঙ্গী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মাজহারুল হকের মৃত্যুতে মেহেরুন্নেছা মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এম.কন্ঠ/ ১৬ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন