ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

oplus_0

পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কালিহাতী সদরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশের ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে কালিহাতী সদরের বিসমিল্লাহ ক্লিনিককে ৫ হাজার টাকা, কালিহাতী পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং তানিজা ডিজিটাল হসপিটালকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ক্লিনিক ও হাসপাতালে পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার সব ক্লিনিক ও হাসপাতাল মালিককে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সম্পন্ন করে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ১৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন