ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
“খেলাধুলাকে হ্যাঁ বলি,“মাদককে না বলি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
রোববার বিকেলে আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনেহলা স্পোটিং ক্লাব আয়োজিত ও এলাবাসীর সহযোগিতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফুটবল খেলার উদ্বোধন করেন আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও শহর এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আজিজুল কদর বাবু।

এতে প্রধান অতিথি ছিলেন আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খন্দকার মোর্শেদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও আনেহলা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল রহিম খান দুলাল।
বিশেষ অতিথি ছিলেন আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছারওয়ার হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য জোহের আলী মিঞা, আনেহলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির আলী, সাধারণ সম্পাদক মো. আজাহার আলী, উপজেলা যুবদলের সদস্য ছোবাহান মন্ডল।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনেহলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান তালুকার।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন মমরেজ গলগন্ডা স্পোটিং ক্লাব বনাম কালিয়া গ্রাম ফুটবল একাদশ। ফুটবল খেলায় মমরেজ গলগন্ডা স্পোটিং ক্লাব ৬-৩ গোলে কালিয়া গ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে। এ খেলায় ম্যানঅফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মো. সিয়াম।
এম.কন্ঠ/ ২৭ জুলাই /এম. টি


























