ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

বিদেশে তাঁতের মার্কেট তৈরি করে রপ্তানী করার পরিকল্পনা রয়েছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৩০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, যারা তাঁত শিল্পের সাথে কাজ করে আমরা তাদের ট্রেনিং এবং প্রশিক্ষণ দিবো। আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিদের দক্ষতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়া হবে। আরো যাতে কম সুদে বেশি ঋণ দেয়া যায় এ ব্যাপারে আমরা কাজ করছি। বিদেশে যাতে মার্কেট তৈরি করে আমরা রপ্তানী করতে পারি আমাদের পরিকল্পনা রয়েছে।

শনিবার বিকেলে টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বিসিক সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তাঁতীদের আমরা যেসব আগে সুযোগ দিয়েছি, এ সুযোগ তাঁতীরা খুব একটা পায় না। অনেক সময় মধ্যস্বত্বভোগী আমদানি করে তাঁতীদের নাম মূল্যে দিয়ে বাকিটা তারা বাইরে বিক্রি করে। আমরা সেখানেও সজাগ হচ্ছি। তাঁতীদের জন্য কিভাবে এই সুতা এবং রংয়ের সুবিধা দেয়া যায়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব উদ্দিন আহমেদ চৌধুরীর ন সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন- প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা প্রশাসক শরীফা হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় তাঁত মালিক এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০২ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন