ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০০:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন জানান, অভিযানে ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোট ১৫ হাজার ১০০ মিটার জালের আনুমানিক ম‚ল্য প্রায় ১৩ লাখ টাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে এনে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি বলেন, নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ সম্পদের ক্ষতি হয়। তাই এসব জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান চালানো হবে।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ জালের ব্যবহার কমবে এবং দেশীয় মাছ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

এম.কন্ঠ/ ০৩ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন