ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ক্লিনিক সিলগালা ও জরিমানা কালিহাতীতে দরিদ্র মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার-এমপি মতিন ঘাটাইলে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতার ঢাল, মাঠে কালিহাতী পৌরসভা টাঙ্গাইলে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিভিন্ন অনিয়মের কারনে ৪ ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জনের কারাদণ্ড বিদেশে তাঁতের মার্কেট তৈরি করে রপ্তানী করার পরিকল্পনা রয়েছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 

ঘাটাইলে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত পুনে ১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম মজনু মিয়া। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর থেকে ছেড়ে আসা মালঞ্চ পরিবহনের যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মজনু মিয়া নিহত হন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ০৪ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন