ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে জে.এফ.এ (অনুর্দ্ধ-১৪) নারী ফুটবল টুর্র্নামেন্টে রংপুর জেলা টাইব্রেকারে (৩-০) গোলে স্বাগতিক টাঙ্গাইল জেলাকে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে।

সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জে.এফ. এ (অনুর্দ্ধ-১৪) ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে জাপান ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ফাইনাল ম্যাচ শেষে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি গোপালপুর-ভূয়াপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বাফুফে সদস্য ও মহিলা উইংস চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বিকেএসপি প্রশিক্ষণ পরিচালক গোলাম মাবুদ হাসান, সাবেক ফুটবলার সৈয়দ বুলবুল হায়দার।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটি আহবায়ক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু।

টুর্নামেন্টে সারা দেশের ৮টি জেলা দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করেছিলো। জেলা গুলো হলো টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা, রাজবাড়ী।

এম.কন্ঠ/ ১৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন