ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং মাদক ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট ) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রায় দেড় হাজার ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে আজকে আপনি প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো বিভৎস হত্যাকাণ্ড ও আহত পঙ্গুত্ব বরণকারীদের দেখে কি আপনার হৃদয়ে দাগ কাটে না? প্রায় ৭০% জনগণের রায় গণভোটকে আপনারা অবজ্ঞা করছেন। পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। স্বাধীনতার ৫৫ বছর পরেও এ দেশ পরিবারতন্ত্র ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারল না। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে যে সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন সেই সনদ বাস্তবায়নের মাধ্যমে এসকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নিবে না।

ভারতের বিষয়ে তিনি বলেন, ৭১ এর ডিসেম্বরের ১৭ তারিখ থেকেই ভারত আমাদের সম্পদ লুটপাট শুরু করেছিলো। তার প্রতিবাদ করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে ভারতীয় বাহিনী গ্রেফতার করেছিলো। কিন্তু শেখ মুজিবসহ আওয়ামী লীগের কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। ভারত আমাদের কখনও বন্ধু রাষ্ট্র মনে করে না। ওরা শুধু আমাদের শোষণ করতে চায়; এটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ।

এম.কন্ঠ/ ০১  অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন