ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে মাদরাসা ও কিন্ডার গার্ডেন-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জনগণের পুলিশ হোন, কোনো দলের চাটুকার নয়-কালিহাতীতে সারজিস আলম ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার ঘাটাইলে ৬টি গরুসহ চোর আটক বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ কালিহাতীতে ওভার ভোল্টেজে শতাধিক পরিবারের ক্ষতি টাঙ্গাইলে ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন মির্জাপুরে নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির লাশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান ভাইস-চ্যান্সেলরের

ঘাটাইলে ৬টি গরুসহ চোর আটক

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে ৬ টি চোরাইকৃত গরুসহ সাইফুল ইসলাম বাবু (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের টি-জংশন এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার টি-জংশন এলাকায় একটি আম বহনকারী ট্রাক ও একটি গরুবাহী পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় গরুবাহী পিকআপে থাকা একজন ব্যক্তি ছারা অন্যান্য লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বেধে রেখে পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ টি গরুসহ সাইফুল ইসলাম বাবু নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেন। মাথায় হালকা চোট লাগায় তিনি বর্তমানে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ৬ টি চোরাইকৃত গরুসহ একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ০৮ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন