ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

একজন হতে চান প্রকৌশলী, অন্যজন বিসিএস ক্যাডার

বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সাফল্য অর্জন করেছে যমজ দুই ভাই আব্দুল্লাহ আল মুনিফ তামিম ও আব্দুল্লাহ আল মাহাদি হামিম।

তারা দুজনেই টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তামিম জিপিএ-৫ এবং হামিম জিপিএ-৪.৮৩ পেয়ে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তামিম ও হামিম জেলার বাসাইল উপজেলার সুন্যা গ্রামের বাসিন্দা শিক্ষক দম্পতি মোহাম্মদ আসাদুজ্জামান ও নাজমুন্নাহারের যমজ ছেলে। যমজ দুই ভাইয়ের এমন কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে ।

একই বিভাগ থেকে উত্তীর্ণ হলেও এখন দুই ভাইয়ের স্বপ্ন দুই রকম। তামিম প্রকৌশলী হতে চান। আর হামিম ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন কর্মর্কর্তা হতে চান।

তামিম ও হামিমের বাবা বাসাইল উপজেলার সেহরাইল-কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ছোট বেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী ছিল। সেই ক্ষেত্রে ভেবেছিলাম তারা দুুজনেই জিপিএ-৫ অর্জন করবে। কিন্তু একজন জিপিএ-৫ পেয়েছে। অন্যজন জিপিএ-৪.৮৩ অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ছোট বেলা থেকেই তামিমের ইচ্ছা, সে প্রকৌশলী হবে আর হামিম বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মর্কর্তা হবে। তারা দেশের মানুষের সেবা করতে চায়। সেই লক্ষ্য নিয়েই দুজনেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তাদের এ স্বপ্ন পূরণে আমরা পাশে আছি।’

এম.কন্ঠ/ ১৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন