ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি ৫দিন অনশনের পর বিয়ে, গোপালপুরে সেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাসাইলে সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালপুরে কৃষক দলের বিজয় র‍্যালি ঘাটাইলে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় পথচারী নারীর মৃত্যু বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ক্লিনিক সিলগালা ও জরিমানা

ঘাটাইলে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় পথচারী নারীর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৪:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় শহিতন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিতন বেগম কালিহাতী উপজেলার পুকুরিয়া ইছাপুর এলাকার মৃত গফুর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহিতন বেগম ঘাটাইল কলেজ মোড় চত্বরে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে ও বাসের চালককে আটক করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোকছেদুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত এমডি সুপার বাসটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এম.কন্ঠ/ ০৫ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন