ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিঃ এডহক কমিটি ঘাটাইলে গুড নেইবারসের উদ্যোগে বিজ্ঞান মেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর সেমিফাইনালে টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে অন্তঃ ফুটবল খেলা শুরু টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন ৬০ ফুট সড়ক, তৃতীয় দিনেও যান চলাচল বন্ধ   বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস কালিহাতীতে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে থানায় সোপর্দ ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস, যানচলাচল বন্ধ

ঘাটাইলে গুড নেইবারসের উদ্যোগে বিজ্ঞান মেলা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর ঘাটাইল সিডিপির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক বিজ্ঞান মেলা। এতে ঘাটাইল ও গোপালপুর উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী সব প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমাদুল হাসান ।

উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত স্টলগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন দেখে তাদের  প্রশংসা করেন।

সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, ভেংগুলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম,সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো. রফিকুল ইসলাম খান, পোড়াবাড়ি পাবলিক ফাযিল মাদ্রাসার সুপার মো. জাহিদুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর মধ্য থেকে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয় নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দিয়ে। পাশাপাশি অংশগ্রহণকারী বাকি ৬টি দলকেও দেওয়া হয় সান্ত¡না পুরস্কার ও ক্রেস্ট।

গুড নেইবারস বাংলাদেশ সবসময়ই শিশু-কিশোরদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও প্রযুক্তি চর্চাকে উৎসাহিত করে আসছে। আয়োজকদের আশা, এ ধরনের মেলা শিক্ষার্থীদের ভাবনার বিকাশ ও ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবনে বড় অনুপ্রেরণা যোগাবে।

এম.কন্ঠ/ ২২ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন