ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইলে পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ি এবং উপজেলা সদর থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে ঘাটাইল থানার ওসি সজল খান জানান।

এর মধ্যে দ্ইু জনের পরিচয় পাওয়া গেছে। তারা কাশতালা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য এসহাক আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৪৫) এবং চান্দুসি গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে জুলহাস উদ্দিন (৫০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ীর ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, সাজ্জাদ এর মাথায় ও হাতে আঘাতের চিন্হ রয়েছে। মনে হয় এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে সাজ্জাদ হোসেন নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে দুপুর একটার দিকে উপজেলা সদরের সাবেক এক সেনা সদস্যের বাসায় সেপটিট্যাংক পরিস্কার করার সময় জুলহাস উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

ওসি সজল খান জানান , ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ০৮  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন