ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১০:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার দুলভিটি গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। তিনি ভাঙ্গারির ব্যবসায়ি করতেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই ব্যবসায়ী মোটরসাইকেল যোগে টঙ্গী ২৭ যাওয়ার পথে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার গুণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সাথে সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল খান জানান, সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এম.কন্ঠ/ ১৫ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন