ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ফোর লেনের কাজের বালুর নিচে অর্ধেক পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ৩ টার দিকে কালিহাতীর মীরহামজানি এলাকার ঢাকা বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ফোর লেনের প্রকল্প কাজের বালুর নিচে অর্ধেক পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলা সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকার ১৫ নং ব্রিজসংলগ্ন ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ফোর লেনের প্রকল্পের কাজের বালুর নিচে পুঁতে রাখা অর্ধেক অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান মনির।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার থানার ওসি আলমগীর আশরাফ বলেন, লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/১১ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন