ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৪৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মো. রেজাউল হান্নান নামের সেই সহকারি শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গত ৩ মে রেজাউল হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে এবং বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী গ্রেপ্তারের তারিখ ৩ মে থেকেই তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সে অনুযায়ীই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে পরিবার বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এম.কন্ঠ/ ০৭ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন