ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান

টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৬:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” শ্লোগানটি সামনে নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামের সাথে একযোগে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ভার্চুয়ালিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় টাঙ্গাইলের ২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইলের সংসদ সদস্যগন সরাসরি মাঠে উপস্থিত হয়ে রঙের বেলুন উড্ডয়ন ও পায়রা অবমুক্ত করে প্রধানমন্ত্রীর সাথে একাত্ব প্রকাশ করলেন।

শনিবার (২ মে) যুব ও ক্রীড়া মন্তণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন। এসময় টাঙ্গাইলসহ ৮টি জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হয়।

টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এডঃ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্যবৃন্দ হলেন টাঙ্গাইল-(গোপালপুর-ভূঞাপুর) আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (কালিহাতী) লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) রবিউল আওয়াল লাভলু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ।

স্বপ্নের সাথে, বিজয়ের সাথে ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাটমিন্টন,কাবাডি,সাঁতার ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বালক ও বালিকারা অংশগ্রহন করছেন। টাঙ্গাইলে ৪ মে দিনব্যাপী মার্শাল আর্ট ৫ মে দিনব্যাপী দাবা, ৬মে সাঁতার, ৯ মে দিনব্যাপী এ্যাথলেটিক্স এবং ২ মে থেকে ফুটবল এবং ৬ মে থেকে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে ফুটবলে টাঙ্গাইল পৌরসভা বালক ও বালিকা দুটি দলই দেলদুয়ার উপজেলাকে পরাজিত করেছে। কাবাডি খেলাতেও টাঙ্গাইল পৌরসভা দেলদুয়ার উপজেলাকে পরাজিত করেছে।

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর, তত্ত্বাবধায়নে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এম.কন্ঠ/ ০৩ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন