সর্বশেষ
কালিহাতীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক সিএনজি সংঘর্ষে আব্দুল হামিদ (৬৪) নামে সিএনজি চালক, আব্দুর রশিদ (৫৬) নামে এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক নিহত হয়েছেন।
বুধবার দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক আব্দুল হামিদ টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা রাজাবাড়ি এলাকায় ট্রাক সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত সিএনজি চালক আব্দুল হামিদ ও আব্দুর রশিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুব বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক জব্দ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে।
এম.কন্ঠ/ ২০ মে /এম. টি

























