ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে ‘মুন্সির হোটেল’ ও ইউনানী ফ্যাক্টরিতে ভোক্তা অধিকারের অভিযান কৃষকের ন্যায্যমূল্য গুরুত্ব দিয়ে কালিহাতীতে বোরো ধান-চাল সংগ্রহ শুরু টাঙ্গাইলে ঈদের বাজার করতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ টাঙ্গাইলে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘাটাইলে ভূমি সেবা মেলা উদ্বোধন কালিহাতীতে ভূমি সেবা মেলা উদ্বোধন কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঘাটাইলে নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা গোপালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ

কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে কালিহাতী পৌর এলাকার সালেংকা গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, বেল, জলপাই, আমড়া, বকুল, কৃষ্ণচূড়া, জবা ও পলাশসহ নানা প্রজাতির গাছ।

কর্মসূচির সার্বিক বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা মো. আয়নাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা খায়রুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান ফরিদ, সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১৯ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন