ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল থানা চত্বরে এসে জড়ো হয়। পরে সব সংগঠন একত্র হয়ে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে।

র‍্যালিটি গোপালপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আমিনুল ইসলাম এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার লিটন। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিক ছাড়া দেশের অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহ্বান জানান। শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এম.কন্ঠ/ ০২ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন