ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির অপরাধে ৩ মাসের কারাদন্ড

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কৃষি জমির মাটি কর্তন করে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) রাত ১১ টায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামে একটি মাটিভর্তি ড্রাম ট্রাকসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কালিহাতি উপজেলার একুশে ব্রিকস নামক একটি ইটভাটার জন্য কৃষিজমির মাটি সংগ্রহ করছিলেন। মোবাইল কোর্টের সম্মুখে অপরাধ উদঘাটিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় তার দোষ স্বীকার করলে এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ এর ১৫(১)(ক) ধারা অনুসারে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভ’মি জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ এর ১৫(১)(ক) ধারা অনুসারে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আটককৃত ড্রাম ট্রাকটি আলামত হিসেবে জব্দ করে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করে থানায় সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এম.কন্ঠ/ ২১ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন