কালিহাতীতে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যাংকটির গ্রাহকগন।
গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা, ব্যবস্থাপনা পরিচালক মো: ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংক লুটেরাদের ফেরার পথ রুদ্ধ করা ও লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবিতে এ মানববন্ধন করেন গ্রাহকরা।
রবিবার ২৪ মে সকাল সাড়ে ১০ টায় উপজেলার এলেঙ্গার পুরাতন ভূঞাপুর সড়কে ব্যাংকটির এলেঙ্গা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটল বাজার এজেন্ট শাখার পরিচালক আব্দুল মোতালেব আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সাংবাদিক এম এম হেলাল বাদশা, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম রুবেল ও রুহুল আমিন নূরী প্রমুখ।
বক্তারা এসময় বলেন, বিশ্বসেরা এই ব্যাংকটি দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। পতিত স্বৈরাচারী সরকারের সরাসরি হস্তক্ষেপে ও গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটিকে ধ্বংস করে ফেলা হয়েছিলো। লাখ লাখ আমানতকারীর কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে এস আলম। আবারও এধরণের ষড়যন্ত্র লাখ লাখ সচেতন গ্রাহক কঠোরভাবে রুখে দিবে। অন্ত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে অনতিবিলম্বে স্বপদে পুনর্বহাল করতে হবে। লুটেরা এস আলমদের বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে।
এসময় দেশ ও দেশের অর্থনীতির কল্যাণে লাখ লাখ আমানত কারীর আমানত রক্ষায় দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহŸান জানান বক্তারা।
এম.কন্ঠ/ ২৪ মে /এম. টি


























