২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজার যানবাহন পারাপার
ঈদ যাত্রার আগেই ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু মহাসড়কে যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ টি যানবাহন পারাপার হয়েছে। ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯শ’ টাকা।
রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয় এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৩২ হাজার ৬৫৯ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ যাত্রায় আজ থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বিক্ষণিক টোল আদায় চালু করার চেষ্টা করছি।
এম.কন্ঠ/ ২৪ মে /এম. টি























