টাঙ্গাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের ও এম এস কেন্দ্র পরিদর্শন
টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা মঙ্গলবার পৌর এলাকার বিভিন্ন ওএম এস কেন্দ্র পরিদর্শন করেছে।
তিনি স্টেশন রোড, মিল্ক ভিটা রোড, বৈল্লা বাজার, হাউজিং মাঠ, সাকরাইল ও দিঘুলীয়া ওএম এস কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন কালে ডিলার, প্রতিনিধি ও ক্রেতাদের সাথেও তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। দিঘুলীয়া ওএম এস কেন্দ্রে নারী-পুরুষ ক্রেতাদের উপচে পড়া ভির দেখে সন্তোষ প্রকাশ করেন এ কর্মকর্তা। কালোবাজারী রোধ ও সাধারণ মানুষ যাতে সঠিক ভাবে এ আটা ও চাল পান। সে জন্য এই পরিদর্শন কার্যক্রম চলছে বলে জানাযায়।
এসময় সঙ্গে ছিলেন খাদ্য পরিদর্শক মো. সোহেল মিয়া। এদিকে ওএম এস কেন্দ্রগুলোতে যাতে ক্রেতারা সরকারি নিয়মে সঠিকভাবে চাল-আটা ক্রয় করতে পারেন সে জন্য তদারকী কর্মকর্তা রয়েছে।
৪ নং ওয়ার্ডে দিঘুলীয়া ওএম এস কেন্দ্রে কর্মরত উপখাদ্য পরিদর্শক মো. আব্দুল আলীম বলেন, এ কেন্দ্রে পতিদিন ১টন চাল ও ১টন আটা বরাদ্দ রয়েছে। প্রতিজন ক্রেতা ১২০টাকায় ৫কেজি আটা ও ১৫০টাকায় ৫কেজি চাল ক্রয় করছেন। যাতে কোন প্রকার অনিয়ম না হয় সে জন্য জেলা খাদ্য বিভাগ দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব পালন করে যাচ্ছি।
এম.কন্ঠ/ ০৫ মে /এম. টি























