ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসব

এম.এম শহীদ, মধুপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা।

সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদে কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন।

বিদ্যালয়ের কলেজ শাখা ক্যাম্পাসে উদ্বোধনী পর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। শিক্ষক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মধুপুর উপজেলা আ’লীগের সহসভাপতি ও জেলা আ’লীগ সদস্য ইয়াকুব আলী,
সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু।

অনুষ্ঠানে সাবেক কৃষিমন্ত্রী ড. রাজ্জাক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের উন্নয়নে আ’লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ’মিকা তুলে ধরে বক্তৃতা করেন। আগামী দিনে এগিয়ে যাওয়া এ দেশ পরিচালনায় নিজেদের যোগ্য হয়ে গড়ে উঠবার আহবান জানান ড. রাজ্জাক। উদ্বোধন শেষে উৎসব মঞ্চে শিল্পীরা সংগীত পরিবেশন করে।

একই মঞ্চে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব চলে। মঞ্চে অনুষ্ঠিত হয় গান, একক -দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি,কৌতুক, নাটিকা, ব্যান্ড সংগীত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক এ উৎসব পরিণত হয় তারুণ্যোৎসবে।

এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন