প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র
পায়ে পায়ে বল নিয়ে যুদ্ধে থানাপাড়া ব্যায়ামাগারের তারুন্যদীপ্ত ফুটবলারদের সাথে তুলনামূলক ভালো দল নিয়ে জয়লাভ করতে পারলো শিরোপা প্রত্যাশী ভাসানী ক্লাব। দক্ষ স্টাইকারদের ব্যর্থতায় গোলশূন্য ড্র হলে দু’দলই পেয়েছে মূল্যবান ১টি করে পয়েন্ট।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২৬-২৭ সেশনের ‘ক’ গ্রæপের ম্যাচে শিরোপা প্রত্যাশী ভাসানী ক্লাবের সাথে সমান তালে লড়াই করে গোলশূণ্য ড্র করেছে থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব।
খেলার শুরু থেকে ভাসানী ক্লাব একচেটিয়া খেলতে থাকে। ডিফেন্স থেকে বল মধ্যমাঠ পেরিয়ে থানাপাড়া ব্যায়ামাগারে ডিবক্সে বল পাঠানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কাউন্টার ফর্মুলার পথ বাথলে ব্যায়ামাগারের তরুন ফুটবলারদের পুরোপুরি পরাস্ত করতে পারেনি। যদিও দুইবার ডিফেন্সকে পরাস্ত করলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। পাল্টা আক্রমনে থানাপাড়া বার কয়েক আক্রমন করে নিশানা ভেদী শট নিতে পারেনি। শেষ পর্যন্ত দু’দলের প্রাণহীন খেলা ড্র হয়।
থানাপাড়া ব্যায়ামাগার ক্লাবঃ সিয়াম (গোলরক্ষক), নিরব, আকাশ, রাকিবুল, আসাদুজ্জামান (অধিনায়ক), সাজ্জাদ, রিমন, করিম, সিয়াম-২, জিহাদ ও হৃদয়।
ভাসানী ক্লাবঃ হিমেল (গোলরক্ষক), বীরবল, সুজন, রেজাউল, ফিরোজ, করিম(অধিনায়ক), অনিক ঘোষ, পিলো সাগর, মনির, রিফাত ও মোকাব্বির।
রেফারীঃ হারুন অর রশিদ সহকারীঃ আলামিন, আরশেদ আলী ও আবু তাহের মিন্টু। ২৪ অক্টোবর খেলা ইয়ুথ ক্লাব বনাম জুনিয়র ফুটবল ক্লাব।
এম.কন্ঠ/ ২৩ অক্টোবর ২০২৬/এম. টি





















