ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এবং ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’- স্লোগানে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম প্রিন্স।

জেলা নিসচা’র সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নিসচা’র সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার। আলোচক হিসেবে বক্তব্য তুলে ধরেন, জেলা নিসচা’র কার্যনির্বাহী সদস্য এসএম শফিকুল আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শেখ মাহতাব উদ্দিন আহমেদ, জেলা বাস কোচ মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান শফিক এবং জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তুহীন।

বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা স্মরণ করেন- ‘একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না’, কথাটা সবাইকে মনে রাখতে হবে।

নিসচা’র দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিবহন শ্রমিকদের নিয়ে সচেতনতা ক্যাম্পেইন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা। সবশেষে নিসচা’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুম জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সকল আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংগঠনটির অতীত ইতিহাস স্মরণ করে সভায় জানানো হয়, ২০০১ সালে টাঙ্গাইল জেলা নিসচা’র কমিটি গঠন করা হয়। তৎকালীন সময়ে এই জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মু. জোবায়েদ মল্লিক বুলবুল এবং সাধারণ সম্পাদক ছিলেন মাছুদুর রহমান মাসুদ। তাদের হাত ধরেই টাঙ্গাইলে নিসচা’র এই মানবিক আন্দোলনের সূচনা হয়েছিল।

এম.কন্ঠ/ ২৩ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন