ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া ও ক্ষতিকর রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে আইসক্রিমে অনিয়মতান্ত্রিকভাবে কেমিক্যাল রঙ ব্যবহার, বিএসটিআই-এর সিএম লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি এবং প্যাকেটে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহারের সত্যতা পাওয়া যায়।

পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, জনস্বার্থে ও খাদ্যদ্রব্যে ভেজাল রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে।

এম.কন্ঠ/ ০৮ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন