ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা

ক্রিড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রতিদ্বন্দিতাপূর্ন ফুটবল ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন উদয়ন ক্রীড়া চক্রকে সাব্বিরের দেওয়া একমাত্র গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশের শুভ সূচনা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২৬-২৭ সেশনের ‘গ’ গ্রুপের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন উদয়ন ক্রীড়া চক্র বনাম সাবালিয়া ক্রীড়া একাদশ মুখোমুখি হয়।

আক্রমন প্রতি আক্রমনের খেলায় সাবালিয়া ক্রীড়া একাদশের অভিজ্ঞ খেলোয়াড়দের দক্ষতার কাছে পেরে উঠেনি তারুন্য নির্ভর উদয়ন ক্রীড়া চক্র। তারপরও সমান তালে লড়াই করার চেষ্টা করেছেন। খেলার ৮ মিনিটের সময় উদয়নের বিক্ষিপ্ত আক্রমন থেকে সাবালিয়া ক্রীড়া একাদশের বক্সে সাবালিয়া ক্রীড়া একাদশের গোলরক্ষক সিয়ামের শট বিপক্ষ স্টাইকার নাজমুলের গায়ে গতিসম্পন্ন শট লেগে সাবালিয়ার গোলবারের উপর দিয়ে চলে যায়। বলটি গোলবার মুখী থাকলে শুরুতেই উদয়ন ক্লাব এগিয়ে যেতে পারত।

এরপর সাবালিয়া ধীরে ধীরে গোছানো ফুটবল খেলতে থাকে আর উদয়ন ক্রীড়া চক্রের খেলোয়াড়রা রক্ষনকে শক্ত রেখে কাউন্টার এ্যাটাকে গোল করার চেষ্টা করে।

খেলার ৩৫ মিনিটের সময় দিকে সাবালিয়া গোছানো আক্রমন ঠেকাতে উদয়ন ক্রীড়া চক্রের গোলরক্ষক সুমন গোলবারে লেগে আঘাত প্রাপ্ত হয়। এর পরের মিনিটেই সাবালিয়া ক্রীড়া একাদশের মধ্যমাঠের দূরন্ত সজিবে চমৎকার পাসে চলতি বলে বক্সে ফাঁকায় দাঁড়ানো সাব্বির গোলরক্ষক সুমনকে পরাস্ত করে (১-০) গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে সাবালিয়া ক্রীড়া একাদশ গোল বাড়ানোর চেষ্টা আর উদয়ন ক্রীড়া চক্রের গোল করে সমতায় আসার চেষ্টা ব্যর্থ হলে সাবালিয়া একমাত্র গোলে জয়লাভ করে পূর্ন পয়েন্ট অর্জন করে। এই গ্রুপের অন্য দলটি এলিভেন বুলেটস।

সাবালিয়া ক্রীড়া একাদশঃ সিয়াম (গোলরক্ষক), বিষু, আবিদুর রহমান, মনির, সুরঞ্জন (অধিনায়ক),সজীব, আবু তামিম, আব্দুল্লাহ আল রানা, পারভেজ, সাব্বির ও আশিক।

উদয়ন ক্রীড়া চক্রঃ সুমন/শাকিল (গোলরক্ষক), রাজু, সাইফুল, রিফাত, অনিক, আলামিন, সুমন, নাহিদ, নাজমুল, নাজমুল, আকাশ ও আবু মোহাম্মদ।

রেফারীঃ নবী হোসেন নবু, সহকারীঃ মাসুদ ভূইঁয়া, হুমায়ন ও মামুন মিয়া। ২৩ অক্টোবর খেলা থানাপাড়া ব্যায়ামাগার বনাম ভাসানী ক্লাব

এম.কন্ঠ/ ২২ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন