ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জিনিয়া বখ্শ, আদালত প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডিত ওই যুবকের নাম মো. বাদল ওরফে বাবু (২৫)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

টাঙ্গাই‌লের সরকা‌রি কৌশু‌লি (পি‌পি) মো. শ‌ফিকুল ইসলাম রিপন জানান, আসামি বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাদল।

পিপি জানান, ​ওইদিনই সকাল সাড় ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বটি দা দিয়ে সেহাবের বৃদ্ধা মা আহাতন বেওয়াকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান। ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায়ে আদালত তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। রায় ঘোষনার পর বাদলকে কারাগারে পাঠানো হয়।

এম.কন্ঠ/ ০৬ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন