ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

মধুপুরে গোসলে নেমে নিখোঁজের পর আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হাওদা বিলে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকায় হাওদা বিলের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্তর মদন (২৪) উপজেলার গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে।

স্থানীয়ারা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনজন বন্ধুর সঙ্গে গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে যান অন্তর। ব্রিজ থেকে পানিতে লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্দুরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার সকাল ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সাড়ে ৮টায় হাওদা বিলের ব্রিজের নিচ থেকে অন্তরের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক রিপন আহমেদ জানান, গতরাত সাড়ে ৮টা পর্যন্ত বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তবে রাত ১১টা পর্যন্ত অন্তরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা জানান, শনিবার বিকেলে অন্তর তার দুই বন্ধু নিরব রেমা ও অগ্নির সঙ্গে হাওদা বিলে গোসল করতে যান। একপর্যায়ে তিনজনই ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দেন। অন্য দুইজন নিরাপদে পানির ওপর ভেসে উঠলেও অন্তর আর ওপরে ওঠেনি। বিষয়টি টের পেয়ে তার দুই বন্ধু চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে বিভিন্নভাবে উদ্ধার চেষ্টা চালান।

অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, হাওদা বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া অন্তরের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্থান্তর করা হবে।

এম.কন্ঠ/ ১৯ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন