ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ২নং গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার পপ্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর মন্ডল, গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি মজিদ মন্ডল, সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান রঞ্জু, ৫নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আমিনুর ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার শরীফ মন্ডল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাজু সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই এবং স্থানীয় ভোটারদের মতামতকে উপেক্ষা করে ভোট কেন্দ্রটি আকস্মিকভাবে স্থানান্তর করা হয়েছে। এর ফলে সাধারণ ভোটারদের, বিশেষ করে নারী ও বয়োবৃদ্ধদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে।

বক্তারা দ্ররুত এই সিদ্ধান্ত বাতিল করে ভোট কেন্দ্রটি পূর্বের নির্ধারিত স্থানেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শেপ্রণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন