ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ক্লিনিক সিলগালা ও জরিমানা কালিহাতীতে দরিদ্র মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার-এমপি মতিন ঘাটাইলে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতার ঢাল, মাঠে কালিহাতী পৌরসভা টাঙ্গাইলে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিভিন্ন অনিয়মের কারনে ৪ ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জনের কারাদণ্ড বিদেশে তাঁতের মার্কেট তৈরি করে রপ্তানী করার পরিকল্পনা রয়েছে-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 

মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে পিতা পুত্রসহ নিহত চার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কুপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে পিতা পুত্রসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতারা হলেন জলই গ্রামের চিননের ছেলে বাবুল হাদিমা (৪৮), তার শিশু পুত্র নেইমার ম্রং (১০), একই গ্রামের বাদলের ছেলে রতন নকরেক (২৮) ও করিমের ছেলে গাবরিয়েল নকরেক (৩২)।

স্থানীয়রা জানায়,পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে একে একে চার জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য নিহত হয়। সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। এসময় প্রথমে এক শিশু ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাহির থেকে তার কোন সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিন জন প্রবেশ করেন। তাদের সকলেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিস কে অবগত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার জানান, সকালে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়৷ পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপের গর্তে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে পরিবারের আরো একে একে তিন জন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়। কূপের গর্ত হবে আনুমানিক ৯-১০ ফিট। লাশগুলো পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছে। বাকি দুই জন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ২০ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন