ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইনে ফাটল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড

মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার পালবাড়ী এলাকায় আয়োজিত প্রশিক্ষণে খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাবরিনা শারমিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান তারেক ও এআইএসপি মেহেদী হাসান।

প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়েও পরামর্শ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

এম.কন্ঠ/ ১৩ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন