ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অনুষ্ঠিত ৯৪টি পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ঘাটাইল থানায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ঘাটাইল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্যর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, সহসভাপতি প্রনতী রায় চৌধুরী, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক দত্ত, পুজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক গোপাল গুহ রায়, সদস্য সচিব অরুণ জ্যোতি সাণ্যাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূজার সময় শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

থানা কর্তৃপক্ষ আশ্বাস দেন, প্রতিটি মণ্ডপে পুলিশ টহল ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এ সময় উপস্থিত সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর করার আহ্বান জানান।

এম.কন্ঠ/ ০৫ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন