ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

তারেক আহমেদ
প্রকাশ: ০৬:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উত্তম কুমার দে (৪০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ সময় অপর ট্রাক চালক রিয়াজুল ইসলাম ও ট্রাক হেলপার সুমন মিয়া আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক উত্তম কুমার দে বগুড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়,চালভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঢাকাগামী আলুভর্তি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চালক উত্তম কুমার দে মৃত্যু হয়।

আহত হন অপর ট্রাক চালক ও হেলপার। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ২০ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন