ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

oplus_0

পবিত্র মাহে রমজানকে ঘিরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক হাসান সাফি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

এম.কন্ঠ/ ১৫ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন