ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: দুদকের অভিযান

মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর মাটির নীচ থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:২৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামে আলমাসের ইটভাটার মাটির স্তুপের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, তার চাচা ইউসুফ খান শনিবার সন্ধায় বাড়ির পাশে মাটির সাইড দেখতে যান। তারপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। এই ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করেছেন।

ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদি প্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তুপের নীচ থেকে ইউসুফের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এই ঘটনায় হানিফের সাথে ইউসুফের বাকবিতন্ডা হয়েছে। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, ইউসুফ নিখোঁজের ঘটনায় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তুপের নীচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

এম.কন্ঠ/ ১৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন