ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

বাংলাদেশটা হোক সকল রাজনৈতিক দলের সহনশীল একটা রাজনৈতিক ক্ষেত্র-আযম খান

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৫:২০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘এই নির্বাচনে আমি বিশ্বাস করি বাসাইল-সখীপুরের সকল ধর্মের মানুষ ও সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আগামী পাঁচটি বছর চেষ্টা করবো, আমার সবটুকু আন্তরিকতা ও সামর্থ দিয়ে আমার মুসলমান ধর্মসহ সকল ধর্মের মানুষদের সেবা দিতে। আমরা এই বাংলাদেশটাকে সকলের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সকলের জন্য কাজ করতে চাই। এই বাংলাদেশ হোক সকল ধর্মের একটা শান্তির বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশটা হোক সকল রাজনৈতিক দলের সহনশীল একটা রাজনৈতিক ক্ষেত্র। আমরা সকলে সহনশীলতার সাথে যেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

শনিবার (৭ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই গণতন্ত্রের জন্য কতোই না লড়াই করেছি। যতবার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করেছি, আবার দেশি-বিদেশি ষড়যন্ত্রে ততবারই এই গণতন্ত্রের ওপরে আঘাত করা হয়েছে। কিন্তু আমরা দেশের মানুষ সব সময়ই আবার গণতন্ত্রের জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি, আমরা শেষ পর্যন্ত জিতেছি। এই গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে জিতেছিলেন আমাদের নেতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তিনি এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, ওহিদুল ইসলাম মোস্তফা, আবুল হাশেম, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এম.কন্ঠ/ ০৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন