ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজি চালিত অটোরিক্সার চালক আকবর আলী (৫৫), অটোরিক্সার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে মোঃ ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৬০)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিক্সাটি মধুপুর যাচ্ছিল। এসময় ধনবাড়ী উপহেলার নল্যা বাস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিক্সার চালক ও দুই যাত্রী নিহত হন।

এম.কন্ঠ/ ১৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন