ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

এলেঙ্গা পৌরসভার যাতায়াতের রাস্তা কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে যাতায়াতের রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের কাঁচা বাজার এলাকায় অনুমোদন ছাড়াই এ বহুতল ভবন নির্মাণ করছেন যুবলীগ নেতা পলাশ চন্দ্র দাশ। এ নিয়ে স্থানীয়রা পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন৷ স্থানীয়রা দ্রুতই অনুমোদনহীন ভবন নির্মাণ কাজ বন্ধ করে পুনরায় যাতায়াতের ব্যবস্থা চালু করার দাবি করেন৷

এদিকে পৌরসভার পক্ষ থেকে ভবন নির্মাণ বন্ধ করার নোটিশ দিলেও কোন তোয়াক্কা না করেই ভবন নির্মাণের কাজ করছে।

জানা যায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার থেকে শামসুল হক কলেজ পর্যন্ত দীর্ঘদিন ধরে একটি যাতায়াতের রাস্তা ব্যবহার করে আসছেন স্থানীয়রা। সম্প্রতি ওই রাস্তা কেটে সেখানে একটি ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এতে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভবন নির্মাণের কোন অনুমোদন নেই। এছাড়া কোন নকশাও করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, রাস্তা কেটে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। একাধিক শ্রমিক দিয়ে তরিগরি করে কাজ করানো হচ্ছে। স্থানীয়দের এ রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ যাতায়েত করে। এছাড়াও পাশেই একটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। অন্যদিকে এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা যাতায়েন করে থাকেন। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তীতে পড়তে হচ্ছে। এলাকাবাসীর পৌর প্রশাসকের কাছে আবেদন করেছেন।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, রাস্তা কেটে প্রায় ১ মাস ধরে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে আমাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে। অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যেতেও বেক পেতে হচ্ছে । আমরা দ্রুতই ভবন নির্মাণ কাজ বন্ধের দাবি করছি৷

অভিযুক্ত পলাশ চন্দ্র দাশ বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ভবন নিমাণের মৌখিক অনুমোদন নিয়েছি৷ এছাড়াও আমি ভবন নির্মাণের জন্য পৌরসভায় আবেদন করেছি। অনুমোদন ছাড়াই কিভাবে ভবন নির্মাণ করছেন এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেনি৷

এলেঙ্গা পৌরসভার প্রকৌশলী সবুজ হোসেন বলেন, ভবণ নির্মাণের আমরা কোন অনুমোদন দেননি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর সভার প্রশাসক শায়েদা খানম লিজা বলেন, স্থানীয়দের লিখিত অভিযোগ পেয়েছি। ভবন নির্মাণ বন্ধের জন্য মালিকপক্ষকে লিখিত নোটিশ দিয়েছি৷

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, বিষয়টি পৌরসভার প্রশাসককে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

এম.কন্ঠ/ ১৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন