পোড়াবাড়ীতে মাদরাসা ও জামে মসজিদের ইফতার মাহফিল
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা উত্তরপাড়া নূর-এ-মদিনা নুরানী হাফিজিয়া মাদরাসা ও জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
দোয়া মাহফিলে আলোচনা অংশ নেন পোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সদস্য, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি ও মজলুমের কণ্ঠের সহকারী সম্পাদক এসএম আওয়াল মিয়া, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম আরসিন, পোড়াবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফি, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এম.কন্ঠ/ ১৪ মার্চ/এম. টি






















