ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

???????

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ, ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ এবং হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা সৈয়দ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের যৌথ মালিকানাধীন জমি ও পারিবারিক কবরস্থানের ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। ওই কবরস্থানে তার এবং তার চাচাতো ভাই ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন (সোনা মিয়া)সহ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নির্ধারিত কবরস্থানের পবিত্রতা রক্ষায় নির্মিত দেয়াল ভেঙে ফেলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হয়। এর প্রেক্ষিতে আদালতের মাধ্যমে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মোকদ্দমা নং-১০৫/২০২৬ অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ মার্চ সকালে রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জুবায়েত হোসেন জুয়েল শ্রমিক নিয়ে এসে জারীকৃত ১৪৪ ধারা অমান্য করে মাটি ফেলে রাস্তার কাজ শুরু করেন। এ সময় স্থানীয় সজল, মামুন, রিমনসহ কয়েকজন তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। আত্মরক্ষার্থে তিনি নিজ ঘরে আশ্রয় নেন এবং ভেতর থেকে ঘটনাটি ভিডিও ধারণের চেষ্টা করেন।

তিনি বলেন, একইদিন জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফেরার পথে পীরসাব বাড়ির পুকুরঘাট এলাকায় আবারও তার ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্তরা তাকে ১৪৪ ধারার মামলা তুলে নিতে এবং ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ দিয়ে কিল-ঘুষি মারতে থাকে। স্থানীয় মুসল্লিদের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান।
বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বড় ভাই সৈয়দ রফিকুল ইসলাম, ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন (সোনা মিয়া) এবং বোন সৈয়দা সাজেদা আক্তার।

এ সময় তিনি ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বাপ-দাদার বাড়ি ও কবরস্থানের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এম.কন্ঠ/ ২৫ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন