ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে খামারি প্রশিক্ষণ তাপপ্রবাহে টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা ও মাস্ক বিতরণ কালিহাতীতে রেল লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সে ব্যাপারে সর্বোচ্চ প্রদক্ষেপ নিবো প্রতিমন্ত্রী-টুকু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে। যথার্থভাবে কৃষকরা সঠিকভাবে সার পায় সর্বোচ্চ তদারকির মধ্যে আমরা রেখেছি। সার পেতে কারও কোন অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে।

শনিবার দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিবো। কৃষি উপকরণগুলোতেও আমরা প্রদক্ষেপ নিবো।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

শেষে সাড়ে ৩০০ কৃষকের মাঝে এক কেজি পাটের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১৩ জন কৃষকের মাঝে চর উন্নয়ন প্রকল্পের সেচ মেশিন বিতরণ করা হয়। বিকেল শহরের একটি পাকা সড়কের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এম.কন্ঠ/ ০১ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন