ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

ঈদে স্বস্তির যাত্রা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই উল্লেখযোগ্য যানজট: প্রতিমন্ত্রী

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:১৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীদের যাতায়াত এবার অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কে কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার যে উদ্যোগ নিয়েছিল, তা বাস্তবে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও জানান, ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।

ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি তদারকিতে রাখা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতও সক্রিয় রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান ও ফোজিয়া রহমান, বিবিএ’র নির্বাহী প্রকৌশলী রিয়াজ উদ্দিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এম.কন্ঠ/ ১৮ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন