ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি লুৎফর রহমান মতিন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৩৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

???????

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের অবকাঠামো, জনবল ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন তিনি। দ্রুত সমাধানের লক্ষ্যে সমস্যাগুলোর একটি তালিকা প্রস্তুত করার নির্দেশও দেন।

পরবর্তীতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এমপি লুৎফর রহমান মতিন বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের ভরসার জায়গা। তাই এখানে আসা রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সেবা দিতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং যথাযথ চিকিৎসা পান, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় দলীয় নেতাকর্মীদেরও হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করার এবং চিকিৎসকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১০ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন