ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: দুদকের অভিযান

মির্জাপুরে নিখোঁজ শ্রমিকদল কর্মী ইউসুফ খান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিন যাবত নিখোঁজ রয়েছেন শ্রমিকদল কর্মী ইউসুফ খান। তার খোঁজ পেতে পুলিশ, গোয়েন্দা ইউনিট ও আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরছে স্বজনরা। এ বিষয়ে তার বোন পান্না আক্তার বাদি হয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ইউসুফ খান মির্জাপুরের আজগানা ইউনিয়নের ঘাগড়াই কুড়াতলী গ্রামের দুলাল খানের ছেলে।

লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ খান একই এলাকার লিজন সিকদার, হানিফ সিকদার, জাকির সিকদার ও আলমগীর সিকদারের সাথে মাটির ব্যবসা করতেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ির পাশে পরান খানের জমিতে ভেকু গাড়ি দিয়ে মাটি কাটার কথা বলে বের হন। এরপর বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ করা হয়েছে। তাদের বাড়িতেও ইউসুফের কোন খোঁজ মিলেনি। রোববার পান্না আক্তার বাদি হয়ে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পান্না আক্তার বলেন, মাটির ব্যবসাকে কেন্দ্র করে লিজন, হানিফ, জাকির ও আলমগীরের সাথে বিরোধ ছিলো। সেই বিরোধের জের ধরেই তারা শত্রুতা সাধন করতে পারে। তাদেরকে পুলিশ ধরলেই আমার ভাই কোথায় আছে, তার খোঁজ বের হবে। পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করছি।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের পর তদন্ত চলমান রয়েছে। মোবাইলে কার কার সাথে যোগাযোগ করেছেন, সেই বিষয়েও খোঁজ করা হচ্ছে।

এম.কন্ঠ/ ১৭ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন