ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে পিতা হত্যাকারী পুত্র গ্রেফতার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৫:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ বৃদ্ধ পিতাকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত ১ টায় ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে পলাতক আসামি আসলাম শেখকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, আসামি আসলাম শেখ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে তিনি জড়িত থাকার কথা স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, গত ২২ নভেম্বর সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে নিহত আরশেদ আলী (৮০) প্রতিদিনের মতো সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে তার বসতবাড়ির পূর্ব পাশে নিজ আবাদী জমিতে রোদ পোহাতে বসেছিলেন। এর আগে থেকেই পারিবারিকভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে তার ছেলে আসলাম শেখের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল আনুমানিক সাড়ে ৯টায় আসলাম শেখ পূর্ব পরিকল্পিতভাবে বা হঠাৎ উত্তেজিত হয়ে পেছন দিক থেকে এসে বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর ২-৩টি আঘাত করে। এতে আরশেদ আলীর মাথার পেছনে মারাত্মক জখম হয় এবং প্রচুর রক্ত-ক্ষরণ শুরু হলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যু বরণ করেন। ঘটনার পরপরই আসামি আসলাম শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর থেকে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ঘাটাইল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

এম.কন্ঠ/ ২৫ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন