ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে মালবাহী এ ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এ ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার বিকেল ৪ টার দিকে সেতুর পুর্ব পাড়ের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে ১ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে মাস্টার নাজমুল হাসান জানান।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে মাস্টার নাজমুল হাসান বলেন, শনিবার বিকেলে মালবাহী একটি ট্রেন ঘারিন্দা স্টেশন থেকে সেতু পূর্বপাড়ের দিকে যাচ্ছিলো। ট্রেনটি পুর্ব পাড়ের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে ১ কিলোমিটার দূরে পৌঁছালে এটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাটের একটি ট্রেন এসে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে।

এম.কন্ঠ/  ০৬ সেপ্টেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন